বারুইপুরে রেস্টুরেন্টের ভিতরে থেকে উদ্ধার এক রাঁধুনির ঝুলন্ত দেহ - The News Lion

বারুইপুরে রেস্টুরেন্টের ভিতরে থেকে উদ্ধার এক রাঁধুনির ঝুলন্ত দেহ

 


দি নিউজ লায়নঃ  বারুইপুরে রেস্টুরেন্টের ভিতরে থেকে উদ্ধার এক রাঁধুনির ঝুলন্ত দেহ। মৃতর নাম বিকাশ সাপুই(৪১)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বারুইপুর থানার ৮ নম্বর ওয়ার্ড শাসন পি কে বন্দোপাধ্যায় রোডে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন শাটার বন্ধ দেখে এক কর্মচারী এসে ডাকাডাকি করে।


 কোন সাড়া না পাওয়ায় শাটার তুলে দেখে ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এলাকায় এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিকাশ আদতে নেপালের বাসিন্দা। কাজের সূত্রে সাউথ গড়িয়ায় এক ভাড়া বাড়িতে থাকতেন। এই রেস্টুরেন্ট রথের দিন উদ্বোধন হয়। 


তারপর এইখানেই কাজে ঢোকে বিকাশ। এর আগে অন্য রেস্টুরেন্টে কাজ করত সে। তাঁর স্ত্রী স্বপ্না সাপুই বলেন, লকডাউনের জেরে আগের রেস্টুরেন্টে কাজ চলে যায় স্বামীর। নিজের শারীরিক অসুস্থতা ও সংসার চালাতে বাজারে বেশ কিছু টাকার দেনা হয়ে গিয়েছিল। পাওনাদাররা বার বার বাড়িতে এসে তাগাদা দিত টাকার জন্য। চেষ্টা করছিল নতুন কাজে ঢুকে টাকা মিটিয়ে দেবে। কিন্তু শেষ রক্ষা হল না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.